সব পোস্ট দেখুন
সাধারণ পোশাকের অসাধারণ জ্যোতিষী — প্রদ্যুৎ আচার্যের গল্প

সাধারণ পোশাকের অসাধারণ জ্যোতিষী — প্রদ্যুৎ আচার্যের গল্প

প্রদ্যুত আচার্য MyAstrology Ranaghat Best Astrologer West Bengal Palmist Nadia Online Kundli Analysis

আগে দর্শণদ্বারি, পরে গুণ বিচারি
প্রদ্যুৎ আচার্যের জ্যোতিষ ও হস্তরেখা যাত্রা

✍️ Dr Prodyut Acharya  |  📅 ১৪ মার্চ ২০২৬  |  ⏱️ ৬ মিনিট


"সুবেশ ভূষিত মূর্খের সন্মান ততক্ষণই থাকে যতক্ষণ সে মুখ না খোলে।" — চাণক্য

কথায় আছে — "আগে দর্শণদ্বারি, পরে গুণ বিচারি।" অর্থাৎ প্রথমে মানুষকে দেখে ভালো লাগতে হবে, তারপর তার গুণ বিচার করা হয়। একে বলে প্রথম ছাপ বা First Impression।

আমি প্রদ্যুৎ আচার্য — পেশায় একজন জ্যোতিষী ও হস্তরেখাবিদ, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি অতি সাধারণ। আজও আমি জ্যোতিষীর সাজসজ্জা ধারণ করতে পারিনি। অতি সাধারণ জামা-প্যান্ট পরেই আমি চলাফেরা করি। ফলে অনেক সময় প্রথম দেখায় মানুষ আমাকে দেখে সন্দেহ করে — "ইনি সত্যিই কি একজন জ্যোতিষী?"


প্রথম ছাপ বনাম আসল পরিচয়

চাণক্য পণ্ডিত বলেছিলেন — "সুবেশ ভূষিত মূর্খের সন্মান ততক্ষণই থাকে যতক্ষণ সে মুখ না খোলে।" সুন্দর পোশাক পরা ব্যক্তিও সম্মান পায়, কিন্তু যখনই সে কথা বলে — তখনই প্রমাণ হয় সে সত্যিই সম্মান পাওয়ার যোগ্য কিনা। কথার মাধ্যমেই মানুষের জ্ঞানের পরিচয় পাওয়া যায়।

ঠিক এখানেই আমার জয়। আমি মানুষের মনে প্রথম ছাপ ফেলতে না পারলেও, আমি অন্যের মনে জায়গা করে নিতে সক্ষম। মানুষ আমাকে মনে রাখে — আর এটাই আমার আসল প্রাপ্তি।


পুরস্কার নয়, মানুষের আস্থাই আমার অর্জন

আমার এই ১৫+ বছরের জ্যোতিষ জীবনে প্রচুর আমন্ত্রণ পেয়েছি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য — কিন্তু কখনোই কোথাও যাইনি। এবং আমার সেই প্রয়োজনও নেই।

অনেক ক্ষেত্রে দেখা যায় — অমুক সেলিব্রেটির কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য টাকা, তমুকের হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আবার টাকা। অর্থাৎ অর্থ দিয়ে অ্যাওয়ার্ড ক্রয় করা, এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা। আর যে যত বড় সেলিব্রেটির কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়েছে — তাকে তত বড় জ্যোতিষী বলা হয়।

কিন্তু আমি বিশ্বাস করি, আসল জ্যোতিষীর মান নির্ধারণ হয় তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও মানুষের আস্থার মাধ্যমে।

হিন্দিতে একটি কথা আছে — "যো দিখতা হ্যায়, বো বিকতা হ্যায়।" কথাটা আংশিক সত্য হলেও পুরোপুরি সত্য নয়। যদি পুরোপুরি সত্য হতো, তাহলে আমার মতো সাধারণ জ্যোতিষীর কাছে কখনো এত ক্লায়েন্ট আসতেন না।

আজকের ইন্টারনেট যুগে মানুষ বোকা নয়। কেউ কোথাও অর্থ খরচ করার আগে অনলাইনে খুব ভালোভাবে বিচার-বিশ্লেষণ করে।

কোথা থেকে মানুষ আমার কাছে আসেন

আমার আশেপাশের প্রায় ৫০-১০০ কিলোমিটার এলাকা থেকে — যেমন কলকাতা, নবদ্বীপ, কৃষ্ণনগর, বনগাঁ — অনেকেই সরাসরি রানাঘাটে আমার কাছে আসেন।

আর যারা ব্যস্ততার কারণে আসতে পারেন না, তারা Google-এ সার্চ করেন:

  • Best Astrologer in West Bengal
  • Top Palmist in Nadia
  • Online Kundli Analysis
  • Horoscope Making / Birth Chart Reading
  • রানাঘাট জ্যোতিষী

এভাবেই তাঁরা আমার সম্পর্কে জানতে পারেন এবং অনলাইনে পরামর্শ নেন।


সমাজের নানা ক্ষেত্র থেকে আস্থা

আমি আমার জীবনে অনেক বড় বড় ক্লায়েন্ট পেয়েছি, যাঁদের সঙ্গে ছবি তুলে প্রচার করা সম্ভব নয়।

বিচারক, উকিল, ব্যাংকার, ডাক্তার, অধ্যাপক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিল্ডার, রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ, আইএএস, আইপিএস — অসংখ্য মানুষ আছেন যাঁরা আমার কাছ থেকে জ্যোতিষ ও হস্তরেখা পরামর্শ নেন, অথবা দর্শন নিয়ে আলোচনা করতে ভালোবাসেন।

তাঁদের নাম প্রকাশ করা নীতিগতভাবে সম্ভব নয় — তবে তাঁদের আস্থা ও স্নেহই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।


কালীঘাট থেকে রানাঘাট — আমার MyAstrology যাত্রা

আমি একসময় কলকাতার কালীঘাটে চেম্বার করতাম। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম — ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও মানুষ অনলাইনে আমার কাছ থেকে সেবা নিচ্ছেন।

  • 🇮🇳 দিল্লি, মুম্বই, চেন্নাই, ত্রিপুরা, আসাম
  • 🌍 UK, USA, Oman, Saudi Arabia
  • 🌏 Bangladesh, Myanmar

তখন আমি উপলব্ধি করলাম — জ্যোতিষ ও হস্তরেখা শাস্ত্রের গভীর জ্ঞান থাকলে, মানুষ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই তাকে খুঁজে নেয়।

তাই আমি সব চেম্বার ছেড়ে দিয়ে শুধু রানাঘাট থেকেই সেবা দেওয়া শুরু করি। আর এই সবই সম্ভব হয়েছে আমার ডিজিটাল প্ল্যাটফর্ম MyAstrology.in-এর কারণে।

"জ্ঞান থাকলে মানুষ খুঁজে নেয় — পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন।"

🔗 এই সিরিজের অন্যান্য পোস্ট:
জ্যোতিষ কি কুসংস্কার? বিজ্ঞান যা বলতে পারে না
শনির সাড়েসাতি চলছে? কী করবেন, কী করবেন না
হাতের কোন রেখা দেখে জীবনের ভবিষ্যৎ বোঝা যায়?

✍️ লেখক পরিচিতি

Dr Prodyut Acharya

জ্যোতিষী, হস্তরেখাবিদ, দার্শনিক চিন্তাবিদ ও ভাগ্য উন্নতির পরামর্শদাতা। রানাঘাট, নদিয়া, পশ্চিমবঙ্গ।  myastrology.in

🌙 আজকের রাশিফল ও দিন পঞ্জিকা

জানুন আজকের রাশিফল, প্রেম, কর্ম, অর্থ, স্বাস্থ্য, শুভ সংখ্যা ও শুভ সময়।

আজই দেখুন →

🔮 ব্যক্তিগত পরামর্শ নিন

হস্তরেখা বিচার · জন্মকুণ্ডলী বিশ্লেষণ · যোটোক মিলন
Dr. Prodyut Acharya — PhD Gold Medalist · রানাঘাট

WhatsApp করুন

Razorpay দ্বারা সুরক্ষিত • UPI • Card • Net Banking

🧑‍🎓

Dr. Prodyut Acharya

PhD Gold Medalist · জ্যোতিষী ও হস্তরেখাবিদ · রানাঘাট, নদিয়া

১৫+ বছরের অভিজ্ঞতায় হাজারো জন্মকুণ্ডলী ও হস্তরেখা বিশ্লেষণ করেছেন। → আরও জানুন